তিন দিনের ব্যবধানে কাপ্তাইয়ে আবারো বন্যহাতির আক্রমন, ১ জন আহত
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে গত বুধবার বন্যহাতির আক্রমনে মৃত্যু হয় অংশেহলা মারমা নামে এক নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থীর। মাত্র ৩ দিনের ব্যবধানে আবারও বন্যহাতির আক্রমনে কাপ্তাইয়ের চাইসুই অং মারমা(৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। এছাড়া তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি কাপ্তাইয়ের চিৎমরমে সাপ্তাহিক হাটে আসার সময় জামাইছড়ি এলাকা নামক স্থানে বন্যহাতির আক্রমনের স্বীকার হোন। প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, আহত ব্যক্তি সহ আরোও কয়েকজন সঙ্গী চিৎমরম সাপ্তাহিক বাজারের দিকে আসার সময় জামাইছড়ি এলাকার পথের মধ্যে বন্য হাতির সম্মূখীন হন। তার সঙ্গীরা হাতি দেখে চিৎকার করলে হাতিটা তাকে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন।
এবিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার স্কুল শিক্ষার্থীকে আক্রমন করেছে সেই হাতির পাল এখনো ওই এলাকায় অবস্থান করেছে। এদিকে আজ শনিবার হাতির আক্রমণে যেই এলাকায় লোকটি আহত হয়েছে, এই দুই এলাকা পাশাপাশি। তাই আমরা ধারণা করছি হাতির দলটি এই মুহূর্তে ঐ এলাকায় অবস্থান করছে।
এদিকে কাপ্তাইয়ে একের পর এক বন্যহাতির তান্ডবে চিৎমরম এবং রাইখালী ইউনিয়ন এর দুর্গম পাহাড়ী এলাকার মানুষ গুলোর মাঝে আতংক বিরাজ করছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied