মৌলভীবাজার শহর বাইপাস ও মনু নদীতে সেতু হবে: জিল্লুর রহমান
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি গ্ৰামে নির্বাচনী সভা করেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে বালিকান্দি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় গুজারাই, বালিকান্দি ও চাঁদনীঘাটের আশপাশের হাজারো মানুষ এই সভায় যোগ দেন।
নির্বাচনী সভায় মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার শহরতলীতে উপযুক্ত স্থানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মনু নদীতে আরেকটি সেতু নির্মাণের আশ্বাস প্রদান করেন। একই সাথে চাঁদনীঘাটে আধুনিক বাস টার্মিনাল ও মৌলভীবাজার শহর বাইপাস সড়ক হয়ে রাজনগর পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের কথাও জানান।
সভায় উপস্থিত ছিলেন - মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কানাডা আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুল গফফার প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা
ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা
ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ