চট্টগ্রামে আইএসডিই এর উদ্যোগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
“মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ওয়ালেস ঝাউতলা কলোনীর ২০০ ছিন্নমুল ও পথ শিশুদেরমাঝে শীতবস্ত্র(হুডি, ট্রাউজার, মাথার ক্যাপ, মৌজা, ভ্যাসলিন) বিতরণ করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। মুসলিম এইড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চসিকের স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ওয়ারলেস কলোনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সুরোজ হোসেন সরকার, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর, আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, আইএসডিই পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ও ইনস্টাক্টর নাগমা আক্তার, রউসন আক্তার, পান্না বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী বলেন, শীত বস্ত্র কিনতে না পেরে পথ ও ছিন্নমুল শিশুদের শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে, অনেকেই মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন। আর এ কারনে ছিন্নমুল ও পথশিশুদের শীতবস্ত্রের সমস্যা সমাধানে আইএসডিই বাংলাদেশ ও মুসলিম এইডের মতো মানবাতাবদী সংগঠনগুলো এগিয়ে আসায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মানুষ মানুষের জন্য এশ্লোগান জনপ্রিয় হলেও সমাজের অবহেলিত মানুষের কল্যানে সহায়তার হাত বাড়িয়ে দেয়া বিত্তবান লোকের সংখ্যা কম। যদিও নির্বাচনের সময় অনেকেই সমাজ দরদী ও ছিন্নমুল মানুষের জন্য সমাজ দরদী হয়ে উঠেন। প্রকৃত অর্থে সমাজে পিছিয়ে পড়া লোকজনের সাহায্যে সবাই এগিয়ে আসলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই দরিদ্রমুক্ত হবে।
সভাপতির বক্তব্যে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন দরিদ্র ও ছিন্নমুল মানুষের শীত নিবারনে অনেক বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে আসলে বর্তমান সময়ে এসংখ্যা ক্রমাগত কমছে। একটুকু শীতবস্ত্রের অভাবে অনেক শিশু অকালে হারিয়ে যাচ্ছে। আর সেকারনে বাংলাদেশের শীতে কাতর মানুষগুলোর শীত কষ্ঠ লাগবে যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রের আর্ন্তজাতিক মানবিক সংগঠন মুসলিম এইড এগিয়ে এসেছে। তাদের সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪০০ ছিন্নমুল ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। তিরি আশা করেন দেশীয় বিত্তবান ও মানবিক সংগঠনগুলো দরিদ্র ও অসহায় মানুষের শীতকষ্ট লাগবে এগিয়ে আসবেন।
উল্লেখ্য বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রের আর্ন্তজাতিক মানবিক সংগঠন মুসলিম এইড এর সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৪০০ পথ শিশু ও ছিন্নমুল শিশুদের জন্য শীতবস্ত্র হিসাবে হুডি, ট্রাউজার, মাথার ক্যাপ, মৌজা, ভ্যাসলিন করার উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ