করোনায় সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মৃত্যু
শেষ পর্যন্ত বাঁচানো গেল না যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিমকে। দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।
স্বজনরা জানান, আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হলে গত ২৩ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সড়কপথে আজ ঢাকায় আনা হচ্ছিল তাকে। দুপুর নাগাদ সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছলে হার্ট অ্যাটাক হয় আরিফুল ইসলামের। দ্রুত নেয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক মো. নূর হাকিম, সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মনজু এবং সাংবাদিক শামীম রেজা।
কর্মজীবনে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন, দেশ রূপান্তর এবং ইউএনবির চুয়াডাঙ্গা প্রতিনিধি ছিলেন আরিফুল ইসলাম ডালিম। ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied