ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কারো সমালোচনা নয়, নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই বললেন ডালিয়া


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩১-১২-২০২৩ দুপুর ৪:৫৭
কারো সমালোচনা নয়, নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই৷ কে কি করেছে সেটি আমার কাছে মুখ্য নয় আমি আমার নিজের কাজ দিয়েই এগিয়ে যেতে চাই।
 
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী গোদাগাড়ীর বিদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানান ধরনের ষড়যন্ত্র করেছে কিন্তু কোনো ষড়যন্ত্রই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেনা। আমি রাজশাহী-১ আসনে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। গত ১২ বছর থেকে ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করছি। এই অঞ্চলের সাধারণ মানুষ আমার শক্তি। তারা জানেন কোথায় ভোট দিলে তাদের প্রাপ্য ফিরে পাবে।
 
তিনি আরো বলেন, আমি সবসময় ইউনিক কাজ করতে পছন্দ করি। গতানুগতিক ধারার রাজনীতি করি না। জনগণের কাছে যেতে তাদের অন্তরে প্রবেশ করতে পছন্দ করি। একদম সাধারণ জনগণ বলতে গেলে পা ফাটা হতদরিদ্র মানুষগুলো আমার শক্তি। তাদেরকে আমি ভালোবাসি, তারা সিদ্ধান্ত নেবে।  আমি ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনের প্রচারণায় পিছিয়ে গেছি বা পোস্টার টাঙানোর কাজে পিছিয়েছি, কিন্তু আমার কাজ কখন থেমে থাকেনি। তাই এতে আমি শঙ্কিত নই। আমি শতভাগ আশাবাদী জনগণ আমার পাশেই আছেন। 
 
স্বতন্ত্র প্রার্থী ডালিয়া বলেন, কিছু নির্দিষ্ট ব্যক্তি আমাকে ষড়যন্ত্র করেছে কিন্তু এসব করে লাভ নাই। অনেক চড়াই-উৎরাই পার করে মনোনয়ন ফিরে পেয়েছি। সামনে যতই বাধা আসুক বাধা ডিঙেই সামনে এগিয়ে যাব এবং জয়ী হয়ে ঘরে ফিরবো।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন