সিগারেটের ছাই ফেলতে গিয়ে ৩৩ তলা থেকে পড়ে মৃত্যু!
বছরের শেষ দিনগুলো উদ্যাপন করতে বন্ধুর বাড়িতে এক হয়েছিলেন সবাই। বৃহস্পতিবার রাত থেকেই শুরু করেছিলেন পার্টি। ইচ্ছে ছিল বন্ধুর বাসায় থেকেই নতুন বছরটা আনন্দের সঙ্গে বরণ করবেন।
কিন্তু তা আর হলো না। সিগারেটের ছাই নিচে ফেলতে গিয়ে ৩৩ তলা থেকে নিচে পড়ে মারা গেলেন এক বন্ধু। বাকিদের উদ্যাপনটাও মাটি হয়ে গেল।
শুক্রবার সকালে ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, নিহত ওই যুবকের নাম দিব্যাংশু শর্মা (২৭)। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
জানা যায়, বাইরে থেকে ঘুরে এসে সবাই রুমে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা দিব্যাংশু শর্মা বলেন, তিনি সারা ঘর পরিষ্কার করবেন।
ওই সময়ই দিব্যাংশু শর্মা ব্যালকনি থেকে পড়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি সিগারেটের ধোয়া ব্যালকনি দিয়ে ফেলতে গিয়ে পড়ে যান।
পুলিশ বলছে, সারারাত পার্টি করেছিলেন তারা। এরপর সবাই যখন ঘুমিয়ে, তখন দিব্যাংশু রুম পরিষ্কার করতে শুরু করেন। পুরো রুম তখন সিগারেটের ছাই দিয়ে ভর্তি ছিল। এগুলো বাইরে ফেলতে গিয়ে পিছলে নিচে পড়ে যান তিনি। এ ব্যাপারে তার বন্ধুদের জিজ্ঞাসা করা হচ্ছে।
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের