ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নৌকার বিরোধিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও পাবনা-৩ আসনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ১২:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকবুল হোসেনকে বিজয়ী‌ করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী মকবুল হোসেন বলেন, পাবনা-৩ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত, কারণ এই এলাকায়  শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা বিকল্প নেই। আগামীর স্মার্ট বাংলাদেশের অংশ হতে পাবনা-৩ আসনের নৌকার পক্ষে গণজোয়ার বইছে। এই গণজোয়ার দেখে নৌকা বিরোধিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সাধারণ  ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে।

গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ