শান্তিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামে দু‘পক্ষের সংঘর্ষে নাঈম আহমদ (১৭) নামের একজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের ০৯ জন আহত হয়েছেন।
গতকাল রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে আটক করে পুলিশ। নিহত নাঈম মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের বশির আলীর ছেলে।
আহতরা হলেন, রনসী গ্রামের রানা বেগম (৫৩), করিমুন নেছা (৫০), জায়েদ মিয়া(১৫) ,মালেক মিয়া(৩৫), সালেক মিয়া(২৬), কয়েছ মিয়া(২৩), রফিকুল ইসলাম(৩৫) জাফরুল মিয়া(২০) ও অজুদ মিয়া(৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, রনসী গ্রামের আছকন্দর মিয়ার(৬৫) গৃহপালিত ছাগল একই গ্রামের অজুদ(৫০) মিয়ার মরিচের ক্ষেতে গিয়ে ক্ষেতের মরিচ গাছ নষ্ট করার বিষয়কে কেন্দ্র করে তাদের গ্রামের বশির মিয়ার বাড়ির সামনে এসে আছকন্দর মিয়া এবং অজুদ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। উক্ত মারামরির ঘটনায় আছকন্দর মিয়ার পক্ষের নাঈম আহমদ(১৭) আহত হন তার অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসাপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম আহমদ মৃত্যুবরন করেন। ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি স্বভাবিক এবং পুলিশ নজরদারি অব্যাহত রয়ছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত