কুষ্টিয়ার মিরপুরে শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন
কুষ্টিয়ার মিরপুরে শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও এক আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বুধবার (১১ আগস্ট) রাত অনুমান ০৯টা ৫০ মিনিটে ৯৯৯ থেকে মিরপুর থানায় একটি ফোন আসে। ওই ফোনের মেসেজটা ছিল মিরপুর থানার মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামে ৫-৭ বছরের একটি বাচ্চা মারা গেছে। মিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক মশান বাজারসংলগ্ন শাহাপাড়া গ্রামের আনিরুলের বাড়ির দক্ষিণ পার্শ্বে ক্যানেলের পাড়ে পৌঁছে ৬ বছরের বাচ্চা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পরিচয় শনাক্ত করে যে, মেয়েটির নাম জান্নাতুল খাতুন (৬), পিতা মো. জাহিদুল ইসলাম শাহ, সাং শাহাপাড়া। পুলিশ তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে তার আপন ফুফু জোহরা খাতুন (২৫) ও ফুফাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পুলিশি গোয়েন্দা তৎপরতা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তার আপন ফুফু জোহরা শিশুটিকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের কারণ সংক্রান্তে জানা যায়, গত ৮ আগস্ট রোববার জোহরা খাতুনের সাথে নিহত জান্নাতুলের মা আখি বেগমের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আখি বেগম তার ননদ জোহরাকে তার বাড়ি থেকে বের করে দেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জোহরা খাতুনের মনে তার ভাই ও ভাবির প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার জান্নাতুল জোহরার বাড়িতে খেলা করতে আসে। ক্ষোভের বশবর্তী হয়ে আনুমানিক বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জোহরা কৌশলে জান্নাতুলকে তার রান্নাঘরে নিয়ে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে শিশুটিকে হত্যা করে। হত্যা করে বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে আসে। মিরপুর থানা পুলিশ শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি বঁটি উদ্ধার করে।
পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মো. আজমল হোসেনসহ অন্যান্য অফিসার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied