ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলার লোকালয় থেকে উদ্ধার বন্যশূকর সুন্দরবনে অবমুক্ত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:৩৬

বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রাম থেকে ভোলা নদী পার হয়ে সোমবার (১জানুয়ারি) সকালে সুন্দরবনের বিশাল একটি বন্য শূকর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামের মাঠের আমন ধান তছনছ করে গ্রামের রুবেল শাহ’র বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে। একপর্যায় গ্রামবাসী ও বন্যপ্রাণি সেচ্ছাসেবী সংঠনের কর্মীরা মিলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।  
শরণখোলা বন্যপ্রাণি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম জানান, সুন্দরবন থেকে শূকর আসার খবর পেয়ে সংগঠনের সদস্য রাকিব, আলামীন ও রুবেলসহ তারা ঘটনাস্থলে যান। পরে গ্রামবাসীর সহায়তায় কৌশলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। শূকরটি মাঠের আমন ধান তছনছ করে রুবেল শাহ’র বাড়িতে ঢুকে ক্ষেতখামারও নষ্ট করে। 
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজুরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে লোকালয়ে চলে যাওয়া শূকরটি গ্রামবাসী ও বন্যপ্রাণি সেচ্ছাসেবকরা ধরে তাদের কাছে হস্তান্তর করে। আনুমানিক চার বছর বয়সি স্ত্রীর শূকরটির ওজন প্রায় ৪০ কেজি (১মণ) হবে। দুপুর দুইটার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে শূকরটি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত