ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নৌকায় ভোট চেয়ে বহিস্কৃত যুবদল নেতা সানু ও কাউন্সিলর জাহিদ


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ৪:৩৬

দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু, দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল প্রকার সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল ১ জানুয়ারী ২০২৪ তারিখে এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে তাদের বহিস্কার করা হয়। 

উল্লেখ্য,গত ২৭ ডিসেম্বর বানাঘাটায় সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। এই সময় তারা উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। এই সময় তানভীর আহমেদ সানু সবাইকে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার শপথ করান। 
তানভির আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন অনেককেই অবাক করেছে ঐস্থানসহ দোহারের এলাকাবাসীকে। বিএনপির সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারেষ্টার নাজমুল হুদা সময় বানাঘাটা ছিল বিএনপির ঘাটি।

এবিষয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু জানান, আমি একজন ব্যবসায়ী আমি কোন সময়ই বিএনপিতে ছিলাম না। প্রেস রিলিজ এর আপনার পদের কথা উল্লেখ করা হয়েছে এ জানতে চাইলে তিনি বলেন, যে বাটপারে প্রেস রিলিজ দিয়েছে তাকে জিজ্ঞেস করেন গিয়ে যে আমি কোন সময় কোন পদে ছিলাম না-কি? 

দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও দোহার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে বার বার ফোন দিয়েও পাওয়া যায় নি।এবিষয়ে নিশ্চিত করে দোহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের শৃঙ্খলা না মানায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দল। 

তিনি আরো জানান, এই অবৈধ নির্বাচনে বিএনপির যারা কাজ করবে তাদের কেউইকেই ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক