উলিপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ আটক চার
কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বামনেরহাট এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের ওই গৃহবধুর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু (২৫) নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধূকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে অপহরন করে। একই দিন রাত সাড়ে ১০ টায় বামনেরহাট এলাকার চেয়ারম্যানের পুকুরের পাহারাদাড়ের ঘরে বেলাল গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। এ সময় কয়েকজন যুবক ধর্ষক বিল্লুকে সহযোগিতা করেন। পরদিন রোববার (৩১ ডিসেম্বর) ভোরে বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধূকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় ভূক্তভোগি গৃহবধু ধর্ষক বিল্লুসহ ৫ জনের নাম উল্লেখ করে সোমবার (১ জানুয়ারী) থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে রায়হান আহাম্মেদ (২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ্লব কুমারের ছেলে সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের ছেলে রাকিব হাসান জুয়েল (২১) আটক করেন। তবে ঘটনার মূল আসামী বেলাল হোসেন বিল্লুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied