চট্টগ্রাম-১৬ আসনে মহাজোটের শরীক ইসলামিক ফ্রন্টের প্রার্থী আশরাফীকে নিয়ে ব্যাপক আলোচনা
আওয়ামী লীগের নেতৃত্বাধিন মহাজোটের অন্যতম শরীক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম- ১৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আল্লামা আবদুল মালেক আশরাফী নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উক্ত আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী থাকলেও তার বিপরীতে আরও দুইজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছে।
ভোটাররা এলাকায় অসংখ্য অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিদের অস্থিত্ব দৃশ্যমান হয়। এরা কোন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়। এরাও এদেশের নাগরিক। অথচ তারা সমাজে অবহেলিত এবং বৈষম্য ও তুচ্ছ- তাচ্ছিল্যের শিকার হয়ে থাকে। তাই নির্বাচিত হলে অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধিদের জন্য কোটা চালু করা হবে মন্তব্য করে তিনি আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যক্ষ আল্লামা আবদুল মালেক আশরাফী গত ১ জানুয়ারি সোমবার বিকেল ২টায় চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল মালেক আশরাফী ৩ নং খানখানাবাদ ইউনিয়নে দরবারে আশরাফিয়া ও বড় মাওলানা শাহ (রহ) 'র মাযার যিয়ারতের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব অধ্যাপক কাজী সুলতান আহমদ, শাহজাদা মাওলানা কবিউল আমিন আশরাফী, শাহজাদা মাওলানা শরফুদ্দীন, অধ্যাপক মাওলানা মুহাম্মদ আয়ুব, মাওলানা মুহাম্মদ সিরাজুল হক, মাওলানা মুহাম্মদ মনসুুর আলম, সাজ্জাদ সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান, কুতুবুল ইসলাম মিতালি প্রমুখ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ