কুলাউড়ায় সরকারি হাসপাতালে দুদকের হানা: তদন্তে অনিয়মের সত্যতা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সময়ে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি প্রতিনিধি দল।
দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের এক সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
দুদক সূত্র জানায়, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা, সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পান দুদকের প্রতিনিধি দলের সদস্যরা।
এরপর দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। ডা. ফেরদৌস এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ ব্যাপারে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মিল হোসেন জানান, কুলাউড়া হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাবো। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
Link Copied