ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নওগাঁর নিয়ামতপুর পোরশা ও সাপাহার আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১১:৫৬

নওগাঁর নিয়ামতপুর পোরশা ও সাপাহার আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাক ও নৌকার নওগাঁ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-১ আসনে প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাক ও নৌকার প্রার্থী।

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জন প্রার্থী হলেও প্রচার প্রচারণায় মেতে উঠেছে দুজন প্রার্থী আর তাদের মধ্যেই এই আসনে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে বলে এই এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন। দ্বিমুখী নির্বাচনি লড়ায়ের প্রার্থীরা হচ্ছেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি লড়ছেন দলীয় প্রতীক নৌকা নিয়ে, অপরজন হচ্ছেন নিয়ামতপুর উপজেলার চন্দন নগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান (তোতা) স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।

বর্তমানে নওগাঁ-১ আসনের প্রার্থীরা নাওয়া-খাওয়া ছেড়ে এখন বিভিন্ন হাটে বাজারে গ্রামে গ্রামে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করছেন।তাদের সমর্থকদের পদচারণায় নির্বাচনি ভোটের মাঠ এখন মুখরিত। সকাল হলেই তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থীরা বিভিন্ন গ্রামে গিয়ে পথসভা, জনসভা ও পথ চলতে চলতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট প্রার্থনা করছেন।

পথসভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলিকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এলাকার  যে উন্নয়ন করেছি তার ধারা বাহিকতায় জনগন আমাকে ভোট দিয়ে জয়জুক্ত করবে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলছেন, জনগণ আমাকে নির্বাচিত করলে আগামী ৫ বছর আমি জনগণের অতন্ত্র প্রহরী ও গোলাম হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ কাজ করবো। পাশাপাশি সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে মাদক বল্যবিয়ে শিক্ষার উন্নয়ন সহ সকল প্রকার দূনিতি দূরকরবো। আমি আশা করি তৃণমূলের বেশির ভাগ নেতা-কর্মীই আমার সঙ্গে রয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হলে এলাকার সাধারণ গন মানুষের ভোটে আমি শতভাগ নির্বাচিত হবো ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা