জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নির্বাচনী প্রচারণা
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকারের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ শিল্প ও কৃষি ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখছে। কৃষি ও শিল্প ক্ষেত্রে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে হবে। উন্নয়নের গতি অব্যাহত থাকলেই অতি দ্রুত গতিতে বাংলাদেশ উন্নত দেশের কাতারে সামিল হবে। উন্নয়নকে উচ্চকিত করতে হলে নৌকার বিকল্প নেই। তিনি গতকাল ৩ জানুয়ারি সকালে দিনাজপুরের পুলহাট এলাকায় চালকল মালিক সমিতির সাথে নির্বাচনী মতবিনিময় কালে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভোট দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিকে জানিয়ে দিতে হবে বাঙালি জাতি পরাজিত হওয়ার নয়। এই জাতি অন্যের উপর নির্ভরশীল নয় তারা নিজের পায়ের উপর নির্ভরশীল। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো মেজর আজকে মিল মালিক সমিতির সহ-সভাপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন, চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর চেম্বার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, নির্বাচনী মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন চালকল মালিক সমিতির নেতা ইকবাল চৌধুরী।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা