শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান শফি
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি রোজ বৃহস্পতিবার ৪ জানুয়ারী ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল হতদরিদ্র মানুষের জনজীবন।
শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য, মদন উপজেলা প্রশাসন কর্তৃক দেওয়া দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ইউপি সচিব শাহানুর আলম রতনসহ সকল ইউপি সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
অসহায় রাবেয়া আক্তার শীতের একটি কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, ফতেপুরে অনেক চেয়ারম্যান আইলো গেল কেউ একটি কম্বল দিলো না,শফী চেয়ারম্যান
খবর পাঠাইলো মাননীয় প্রধানমন্ত্রী উপহারের কম্বল আইছে নেওয়ার জন্য। আল্লা এই শীতে একটা কম্বল পাইছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুমি নেক হায়াত দান কইরো।
ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি তিনি বলেন, অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দ দেওয়া শীতবস্ত্র আমি অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করেছি।
মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল তিনি বলেন, মদন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের জন্য ৩২৮০টি কম্বল বরাদ্দ পেয়েছি তা, ৮ ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান