ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম জেলা যুবলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২-৮-২০২১ রাত ৯:৮

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক প্রেরিত ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম কুড়িগ্রাম জেলা যুবলীগের আয়োজনে উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঘোষপাড়াস্থ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. রুহুল আমিন দুলালের সভাপতিত্বে করোনা রোগীদের জন্য বিনামূল্যে এই অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ মো. জাফর আলী ‍এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ হাসান লোবান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মমিনুর রহমান মুমিন, সদস্য নুর আলম, আজিম, সুজন, রুহুল আমিন, কামরুজ্জামান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা আলআমিন, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুলসহ আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করোনার এমন ক্রান্তিলগ্নে কুড়িগ্রাম জেলা যুবলীগের এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কগণ বলেন, কুড়িগ্রাম জেলা যুবলীগ করোনা রোগীদের বিনামূল্যে সার্বক্ষণিক অক্সিজেন সেবা প্রদান করবে। আজ ৫টি সিলিন্ডার দিয়ে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হলো। আগামীতে এই অক্সিজেন সেবার কার্যক্রম প্রসারিত করা হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা