ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ১২:৩২

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুল গেইটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।

সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গাফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ্য প্রহরী ছিলেন। গ্রাম পুলিশ পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন,‌ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ