দাগনভূঞায় মায়ের মামলায় মেয়ে ও প্রেমিক কারাগারে
দাগনভূঞায় মায়ের মামলায় ফারহানা আক্তার সুখি ও মো. ইব্রাহিম খলিল জাবেদ নামে দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দাগনভূঞা থানা পুলিশ গ্রেপ্তারকরে আদালতে প্রেরণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান।
মামলাসূত্রে জানাযায়, ফারহানা আক্তার সুখির স্বামী একরামুল হক দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সময় মো. ইব্রাহিম খলিল জাবেদের সাথে পরকিয়ার সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্কের সুবাদে প্রায় ৮৯ লক্ষ টাকার ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
গত ১২ই ডিসেম্বর ফেনীর আদালতে ফারহানা আক্তার সুখির মা ফেরদৌস আরা বাদী হয়ে সুখি ও তার প্রেমিক মো. ইব্রাহিম খলিল জাবেদ সহ ৪জনকে আদালতে মামলা দায়ের করেন।
ফারহানা আক্তার সুখি প্রবাসী একরামুল হকের স্ত্রী ও মো. ইব্রাহিম খলিল জাবেদ মোমারিজপুর গ্রামের মনির আহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান হোসেন।
আইনজীবী কামরুজ্জামান হোসেন বলেন, মা ফেরদৌস আরা বেগম গত ১২ই ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সুখী ও তার প্রেমীকের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার আবেদন করেন।
আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তদন্তের জন্য দাগনভূঞা থানার ওসিকে নির্দেশ দেন।
ফারহানা আক্তার সুখির স্বামী একরামুল হক বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রাবসে থাকাকালীন আমার সঞ্চিত সমস্ত টাকা ও স্বার্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। আমি তার বিচার দাবি করছি।মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. মহসিন মেয়ের বিরুদ্ধে মায়ের মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্তাধীন আছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, মায়ের মামলায় মেয়ে ও প্রেমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান