ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চা বাগান গুলোতে উৎসবমুখর পরিবেশ ভোট:শহরে ভোটারের উপস্থিতি কম


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-১-২০২৪ দুপুর ২:৩১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধারাবাহিকতায় ৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহন করেছে । কিন্তু ভোটের শুরুতে সকালে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি । 

ভোট শুরুর পর মৌলভীবাজার-৪ আসনে শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি না থাকলেও চা বাগানের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। একাধিক কেন্দ্র ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সাধারণ ভোটারদের উপস্থিতি তেমন মেলেনি।

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারা দেশের একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। একাধিক ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহর ও শহরতলীতে ভোট পড়ার হার কম। সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ৬ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫০৪ জন। অন্যদিকে শহরের ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে প্রায় ১০০টি এখানে মোট ভোটার প্রায় দুই হাজার। 

ভুড়ভুড়িয়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে কথা হয় ভোটার রিপন মৃর্ধার সঙ্গে। তিনি দৈনিক সকালের সময়কে বলেন, আমরা যারা চা বাগানে বসবাস করি আমরা নির্বাচনের দিনকে উৎসবের মতো পালন করে থাকি সবসময় চা বাগানে ভোট সবসময় একটা উৎসব। উৎসবমুখর পরিবেশে বাগানের সবাই ভোট দিতে আছসেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে।’

মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। এই আসনে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এমএসএম / এমএসএম

যশোরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবি

বাগেরহাটে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬ উযযাপন

টাঙ্গাইলের ভাসানী হল এখন অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিনত : থমকে গেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত