চট্টগ্রামে ঈগলের এজেন্ট অপহরণ: মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রাম ১ মিরসরাইয় আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এজেন্ট অপহরণের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন সকালে ৮টার পূর্বে মিরসরাই এর ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্রে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেনকে কেন্দ্রে যাবার পথে তুলে নিয়ে আটকে রাখে নৌকা মার্কার প্রার্থী রুহেলের কর্মী ফারুক। অপহৃত এজেন্টকে ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সির নিজ বাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। গিয়াসউদ্দিন নিজেই তাদের তথ্য পেয়ে খুঁজে বের করেন।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহফুজা জেরিন ও স্থানীয় থানার ওসি সহিদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে জানানো হয়েছিল। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied