খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান বিজয়ী
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বেসরকারিভাবে আ'লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান বিজয়ী হয়েছেন।
জানা গেছে, কয়রা উপজেলার ৬৩ টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছেন ৩৭ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম পেয়েছেন ২২ হাজার ০৩০ ভোট।
অপরদিকে পাইকগাছা উপজেলার ৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৫ হাজার ৭৪৬ ভোট ও ঈগল পেয়েছে ২৮ হাজার ২৩১ ভোট।
সর্বমোট ৫২ হাজার ৭৭০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী মো. রশীদুজ্জামান বলেন,আওয়ামী লীগের সরকারের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে বিজয়ী করেছেন। আমি কয়রা পাইকগাছার সকলের কাছে চীর কৃতজ্ঞ। বিজয়ের আনন্দে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। যদি কেউ অতি উৎসায়ী হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার সঙ্গে আমি থাকবো না। তিনি কয়রা পাইকগাছাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গিকার করেন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা
শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ
সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত