শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে- নেত্রকোণায় প্রধান বিচারপতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নেত্রকোণার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রবিবার দুপুর দুইটার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর সহধর্মিনীও ভোট প্রাদন করেন।
ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে প্রধান বিচারপতি বলেন, ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এই মাত্র আমি আমার স্ত্রীসহ ভোটধিকার প্রয়োগ করেছি। এই কেন্দ্রে এসে জানতে পারলাম এই পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। আরও সময় আছে। আরও ভোট কাস্ট হবে। নেত্রকোনা জেলায় যা দেখলাম শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটররা। ভোটাধিকার প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকালে তিনি ঢাকা থেকে রওয়ানা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর সার্কিট হাউজে কিছুসময় বিশ্রাম নেন।
উল্লেখ্য, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিচারপতি ওবায়দুল হাসানের ছোটভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আসনটিতে অন্যান্য দলের আরো তিনজন প্রার্থীও লড়ছেন। এরআগে এ আসনে উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন