ঠাকুরগাঁওয়ে দুইটিতে নৌকা একটিতে লাঙ্গল
ঠাকুরগাঁওয়ে তিনটি আসনের মধ্যে দুইটি আসনে নৌকা ও একটিতে লাঙ্গনের প্রার্থী বিজয়ী হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং অফিসার মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২০৫৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩৯৪০ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ১১৫৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭২৪৫ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন ১০৬৭১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪৮২১ ভোট৷
এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহন। চলে বিকাল ৪ টা অবদি। ০৩টি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। তিনটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৭টি। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে- ১৮৫টি, ঠাকুরগাঁও-২ আসনে- ১০৪ টি ও ঠাকুরগাঁও-৩ আসনে- ১২৮ টি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি