ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ছেলের কোলে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা জেলেখা পারভিন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ১০:৩৬

আলোঝলমলে শীতের সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও খুলনার সর্বদক্ষিণের কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনের ভোট কেন্দ্রগুলোতে  তরুণদের তুলনায় বয়স্ক ভোটারের সংখ্যা বেশি।তাদের মধ্যে একজন ৯০ বছরের জেলেখা পারভিন।হাঁটার শক্তি হারিয়েছেন অনেক আগেই।ছেলের  কোলে উঠে ভোট কেন্দ্রে আসেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় কয়রা সদর ইউনিয়নের গোবরা ঘাটাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শীত উপেক্ষা করে এসেছিলেন ভোট দিতে। ভোট কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধা জেলেখা খাতুনকে দেখে অবাক হয়েছেন অনেকেই।জেলেখা পারভিন শ্বাসকষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে।
ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে জেলেখা পারভিন আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলেন,হাটার শক্তি নেই বাপু, ছাবালডার কোলে বসে এসে  জীবনের শেষ মুহুর্তের ভোটটা পছন্দের প্রার্থীকে দিয়েছি  মেরে। ভোট দিতে কোন ভোগান্তি পোহাতে হয়নি বাঁধা ভোগান্তি ছাড়া  ভোট দিতে পেরে খুশি জেলেখা পারভিন ।
জেলেখা পারভিন এর সাথে আসা  ছেলে আবুল কাসেম সরদার বলেন, আমার মা  বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যা শায়ী হাটা চলা করতে পারেনা । আজ ভোট অনুষ্ঠিত হবে শুনে তিনি ভোট দিতে এসেছেন। জীবনের শেষ মুহুর্তে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন মা। জীবনের শেষ মুহুর্তে মার মুখে হাসি দেখে আমারও খুবই ভাল লাগছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন