ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনের গরিবের ত্রাণের ৪ বস্তা কম্বল পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৪৬

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের  ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বাড়িতে পাওয়া গেল সরকারি  ত্রাণের ৪ বস্তা কম্বল।সরকারি ত্রাণের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের  বিরুদ্ধে।গেল সপ্তাহে  ইউপি চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে ৪শ ১০ পিস অসহায় মানুষকে দেওয়ার জন্য সরকারি ত্রাণের কম্বল নিয়ে দুই বস্তা ইউনিয়ন পরিষদে রাখে এবং বাকী চার বস্তা কম্বল তার নিজ বাড়ীতে রাখছেন। 

হাড়ভাঙ্গা  শীতে এলাকার অসহায় মানুষ কম্বল না পেয়ে  মৌখিক অভিযোগ করেন, মঙ্গলবার (৯ জানুয়ারি) সরজমিনে গিয়ে তার বসত ঘরে ৪ বস্তা এবং তার বিছানায় রয়েছে সরকারি ত্রাণের কম্বল।সরকারি ত্রাণের ৪ বস্তা কম্বল অসহায় হতদরিদ্র মানুষদের বিলি না করে চেয়ারম্যানের বাড়িতে রাখায় এ বিষয়ে জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন বলেন, সরকারি ৩শ ৫০ পিস কম্বল পেয়েছি পিআই ও অফিস থেকে নিয়ে আসছি।বাকী ৬০ পিস কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউএনওর কথা বলে রেখে দিয়েছেন আমার কাছে থেকে। 

এখন ৪ বস্তা কম্বল আমার বাড়িতে রাখছি, আর ২ বস্তা কম্বল ইউনিয়ন পরিষদে রাখাছি। আমি সুনামগঞ্জে থেকে আসিয়া,এই কম্বল বিতরণ করব। বাড়িতে কম্বল রাখার বিষয়টি জিজ্ঞেস করলে বিভিন্ন অজুহাত দিয়ে তিনি এড়িয়ে যান ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন।উপজেলা সমবায় অফিসার ও ইউনিয়নের কম্বল বিতরণের  ট্যাগ অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদে কম্বল নেয়ার বিষয়টি আমার জানা নাই। তবে কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখা কোনভাবেই ঠিক হয়নি। গরিব মানুষের মাঝে বিলিনা করে বাড়িতে রেখে থাকলে  তিনি অন্যায় করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল জানান, গোবিন্দশ্রী ইউনিয়নে ৪শ ১০ পিস কম্বল ২ জানুয়ারি চেয়ারম্যানকে বুঝিয়ে দেয়া হয়েছে। ত্রাণের কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখার কোন বিধান নেই। চেয়ারম্যান ত্রাণের কম্বল ব্যবহার কিংবা তার বসত বাড়িতে রাখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা