দুর্গাপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ:সভাপতি আলী আসগর, এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না এলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ