ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো মৌলভীবাজার-৪ আসনে পুর্নমন্ত্রী হচ্ছেন আব্দুস শহীদ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১০-১-২০২৪ রাত ১০:৪৫

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি আগামীকাল পুর্নমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আজ বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।

এদিকে মন্ত্রী পরিষদের তালিকায় আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এর নাম আসায় শ্রীমঙ্গলবাসীও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে  তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের  এর নেতৃত্বে  শহরের হবিগঞ্জ রোডস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হবিগঞ্জ রোডে এসে শেষ হয়।
 এসময় প্রধানমন্ত্রীকে  ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি  ধর শুভ্র , যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান,  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি  শহীদ হোসেন, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন ও শ্রীমঙ্গল উপজেলা  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব প্রমূখ।

আব্দুস শহীদ আব্দুস শহীদ ১৯৯১  সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে টানা সপ্তমবার বিজয়ী হয়েছেন।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি