ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

করোনায় বিশ্বে আরো ১০ হাজার মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১২:৪২

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ হাজার ২৯২ জন মারা গেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন আর ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৬৬ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৩ লাখ ৯৮ হাজার ৯৮৩ জন, রাশিয়ায় ৬৫ লাখ ৩৪ হাজার ৭৯১ জন, যুক্তরাজ্যে ৬১ লাখ ৭৯ হাজার ৫০৬ জন, ইতালিতে ৪৪ লাখ ২০ হাজার ৪২৯ জন, তুরস্কে ৬০ লাখ ১৮ হাজার ৪৮৫ জন, স্পেনে ৪৬ লাখ ৭৭ হাজার ৮৮৩ জন, জার্মানিতে ৩৮ লাখ ১৪ হাজার ৩১৬ জন এবং মেক্সিকোতে ৩০ লাখ ২০ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৪৮৭ জন, রাশিয়ায় এক লাখ ৬৮ হাজার ৪৯ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ৭০১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৩৩৪ জন, তুরস্কে ৫২ হাজার ৭০৩ জন, স্পেনে ৮২ হাজার ৪০৭ জন, জার্মানিতে ৯২ হাজার ৩৪৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৬ হাজার ২০৩ জন মারা গেছেন।

জামান / জামান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা