ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ইয়াবাসহ ১৬ মামলার আসামি আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ৩:৫০

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ ১৬টি মাদক মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটক ওই মাদক ব্যবসায়ীর এক পা না থাকলেও তিনি কৌশলে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। আটকের ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারী) তাকে মাটিয়াল আদর্শ বাজারস্থ পাকা রাস্তার পশ্চিমে ঈদগাহ মাঠ এলাকায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বৃহস্পতিবার উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজারস্থ পাকা রাস্তার পশ্চিমে ঈদগাহ মাঠের পাশে অভিযান চালায়। এ সময় ১০১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ নয়ন মিয়া (৩৪) কে আটক করেন। পুলিশ আরও জানায়, আটক মাদক কারবারি নয়ন মিয়ার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় অস্ত্রসহ ১৬ টি মাদক মামলা রয়েছে। আটক নয়ন মিয়ার এক পা না থাকলেও তিনি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বম করে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। তিনি এলায় ল্যাংরা নয়ন নামে পরিচিত। নয়ন মিয়া উপজেলার তবকপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।  

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির