ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বোরো মৌসুমে সার-কীটনাশকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ডিলারদের নিয়ে সভা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ৩:৫৮

বাগেরহাটের শরণখোলায় বোরো মৌসুমকে সামনে রেখে সার ও কীটনাশকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বিসিআইসি ও খুচরা সার ডিলারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপ-সহকারি কর্মকর্তা হাসিবুল ইসলাম মনি, আবুল হাসান, বিসিআইসি সার ডিলার স্বপন কুমার নাগ, মোঃ সরোয়ার হোসেন ও শহিদুল ইসলাম।

এছাড়া, উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের খুচরা সার ডিলার ও তাদের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন। আসন্ন বোরো মৌসুমে কৃষকরা যাতে ন্যায্যদামে সার-কীটনাশক পায় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় উপস্থিত সকল ডিলার ও তাদের প্রতিনিধিদের। এছাড়া, সুন্দরবনসংলগ্ন এলাকার সার-কীটনাশক ব্যবসায়ীরা যাতে জেলেদের কাছে কোনোপ্রকার কীটনাশক বিক্রি না করে সেব্যাপারেও শতর্ক করা হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত