ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন সঞ্জয় চক্রবর্তী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-১-২০২৪ বিকাল ৫:৪৮

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার ওসি  সঞ্জয় চক্রবর্তী । 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সঞ্জয় চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) । 

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। কল্যাণ সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)  দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ