ঢাকা-৫ আসনের সাবেক এমপির কবর জিয়ারত করেন নবনির্বাচিত সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল
ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার কবর জিয়ারত করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। শুক্রবার ১২ জানুয়ারি জুমার নামাজের পর মাতুয়াইল কবরস্থানে এসে পিতার কবর জিয়ারত করেন তিনি। এ সময় আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। তাছাড়াও মাতুয়াইল কবরস্থানে শায়িত সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৫ নং ওয়ার্ড আমান সিটির চেয়ারম্যান আমান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শান্তনুর শান্ত খান,ডেমরা সাব-রেজিষ্ট্রাের আফিস দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব ফাইজুল হক খান,ডেমরা সাব-রেজিষ্ট্রাের আফিস দলিল লেখক সমিতির
সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন খান, ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এরশাদ আলম (ইসু)সাবেক বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ জসিম, সাবেক ছাত্রনেতা এনামুল ইসলাম এনাম, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করার পর আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল গত ১০ জানুয়ারি বুধবার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর ঢাকা- ৫ আসনের পরিবর্তন অপরাধীরা ছাড় পাবে না সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং সহ সকল অনিয়ম দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স হবে বলে আশা ব্যক্ত করেন গণমাধ্যম কর্মীদের কাছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied