ভারতের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন
ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। শুক্রবার বিকেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল) প্রকল্পের আওতাধীন সেতুটি আরব সাগরের থানে খাঁড়ির ওপর নির্মিত।
ওই খাঁড়ি বা জলভাগ ভারতীয় ভূখণ্ড থেকে মুম্বাই শহরকে বিচ্ছিন্ন করেছে। মুম্বাই থেকে নবি মুম্বাই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ এবং দ্রুতগামী করে তুলতে নির্মিত এ সেতুর কল্যাণে ২১.৮ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২০ মিনিট।
এই সেতুটি প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত। নাম সেওয়ারি-নবসেবা অটল সেতু। সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ রাজ্য সরকারের মন্ত্রীরা। ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি। পুরো প্রকল্পের খরচ ২১ হাজার কোটি রুপিরও বেশি। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। এই সেতু নবি মুম্বাই এবং মুম্বাইয়ের দুই আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে দেশি-বিদেশি পর্যটকদের। পাশাপাশি নবি মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহনে সুবিধা মিলবে। মুম্বাই থেকে পুণে, গোয়া এবং কর্নাটক যাত্রারও সময় কমবে।
এমএসএম / এমএসএম
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের