বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিঃ এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশও কারখানা সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে ৭ টার সময় প্রায় ৪০০ জন শ্রমিক ফ্যাক্টরীর ভেতরে প্রবেশ করে আনুমানিক ২০০/২৫০ জন শ্রমিক ফ্যাক্টরীতে প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে।
শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে আমাদের গ্রেট ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘন্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিঃ এর এডমিন ম্যানেজার মোঃখালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মত হয়নি। তিনি আরো বলেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান,সকালে বে- ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে । বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ