ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছেন পোশাক শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৩:১২

গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস্ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা তাদের কারখানার ছাদে ব্যতিক্রমী এক পিঠে উৎসবের আয়োজন করেন। এতে কারখানায় কর্মরত শ্রমিকেরা তাদের নিজ নিজ জেলার পিঠের ঐতিহ্য তুলে ধরেন। 
 
শনিবার (১৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে পিঠা উৎসব ঘুরে দেখা যায়,২২টি স্টলে শতাধিক পদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন ওই কারখানায় কর্মরত পোশাক শ্রমিকরা। পিঠেগুলোর ক্রেতা ও বিক্রেতা কারখানায় কর্মরত শ্রমিকরা। এ উৎসব শেষে সবচেয়ে বেশি বিক্রেতা ও ভালো মানের পিঠের আয়োজকরা পাবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেরা পুরস্কার। 

এসব পিঠের মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, , কুলশি, কাটা পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা।

এসব পিঠা কারখানার শ্রমিকরাই আয়োজন করেছেন। এরমধ্যে বিশেষত্ব হচ্ছে যে,কারখানার শ্রমিকের বাড়ি যে জেলায় সে ওই জেলার লোকাল পিঠের আয়োজন করবে। এরমধ্যে থেকেই সেরাদের নির্বাচিত করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ৷ 

কারখানা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পোশাক শ্রমিকরা। তারা চান এমন উদ্যোগ যেন প্রতিবছর নেওয়া হয়।

মাল্টিফ্যাবস্ লিমিটেড এর এডমিন এজিএম
মোঃ আবু সেহাব বলেন, আমরা চেয়েছি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে। আমাদের কারখানায় বিভিন্ন জেলার কর্মীরা রয়েছে এজন্য আমরা তাদের নিজ নিজ জেলার পিঠা তৈরি করতে বলি। তারা সেটিই করেছে, এতে তাদের মধ্যে আনন্দ উল্লাস বেড়ে গেছে৷ 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস