ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি ঘিরে বাজারে ক্রেতাদের ভিড়


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৩:৫৩

পৌষের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে খাবারের উৎসব শুরু হতে যাচ্ছে। ভোজনরসিক বাঙালির খাওয়া-দাওয়ার সবচেয়ে বড় উৎসব এটি। তাই এখন বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি।সোমবার (১৫ জানুয়ারি) মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি হিসেবেও পরিচিত এটি।

মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে শ্রীমঙ্গলে সেখানে রয়েছে ছোট বড় পাইকারি ও খুচরা দোকান। এ বাজারে পাইকারিও খুচড়া দোকানে যেমন তেল, গুড়, ময়দাসহ পিঠাপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় রয়েছে।পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে কিছু অস্থায়ী দোকানও বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাতাসা,তিলুয়া,কদমা,নারিকেল,
গুড় ইত্যাদি।

সতিন্দ্র মোদক অস্থায়ী দোকানদার সকালের সময়কে বলেন, তিলুয়া, কদমা (বড় আকারের তিলুয়া),বাতাসা, গুড়, নলেন গুড়, চালের গুড়ি, ভোজ্যতেল, চিড়াসহ পিঠাপুলি তৈরির সামগ্রী বিক্রি করছি,এবং বাতাসা প্রতিকেজি৭০টাকা,কদমা২৬০ টাকা, তিলের তৈরি তিলুয়া ৩০০-৪০০টাকা করে নলেন গুড় বিভিন্ন ধরনের রয়েছে১২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০টাকা প্রতিকেজি দামে বিক্রি করছি।  গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম কিছুটা বেশি বেড়েছে। তবে বিক্রি অনেক কম বলে দাবি করেন ব্যাবসায়ীরা।  

বিক্রি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোটা বাজারজুড়ে মন্দা চলছে। মানুষের হাতে টাকা পয়সা কম, তাই বিক্রিও কম।

রুপন দাশ নামে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবছর সংক্রান্তির পিঠাপুলি তৈরির সামগ্রীর দাম বেশি। কিন্তু বেশি হলে আর কী করা যাবে? সংক্রান্তি তো বছরে একবারই আসে, তাই চড়া দামে জিনিস কিনতে হচ্ছে।
পাশেই দেখা গেল নারিকেলের অনেক দোকান। 
নারিকেল ব্যবসায়ী মো:মীর মঙ্গল মিয়া জানান, সারা বছর ধরে তিনি শুধু নারকেল বিক্রি করেন। সংক্রান্তির কথা মাথায় রেখে প্রচুর নারকেল তুলেছেন দোকানে, কিন্তু তুলনামূলক বিক্রি অনেক কম হচ্ছে।
নারিকেলের আকার অনুসারে দাম রয়েছে। একেকটি নারিকেল ১০০টাকা থেকে শুরু করে২৫০ টাকা পর্যন্ত রয়েছে। বিক্রি কম হচ্ছে বলে অন্য দোকানদারদের গলাতেও হতাশার সুর।

মকর সংক্রান্তি কেন্দ্র করে শ্রীমঙ্গলশহর সহ উপজেলার বিভিন্নবাজার গুলোতেও রকমারি মাছের ভিড়। সব মিলিয়ে গতবছরের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম বেশি হলেও মানুষ সাধ্য মতো জিনিসপত্র কিনছেন। সবাই চান, উৎসবের দিন পরিবারের সবাইকে নিয়ে দুঃখ ভুলে আনন্দে মেতে উঠতে।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে