ফরিদপুরে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন আর উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫.৮০ %। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৬ জন। ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৬০ জন। জেলায় সুস্থতার হার ৭৬.২৫% এবং মৃত্যুর হার ২.৩৪%।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৮৭ জন।
এমএসএম / জামান
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
Link Copied