থানায় সালিস বসালো পুলিশ ‘প্রতিপক্ষকে’ মারলো ইউপি চেয়ারম্যান
ঢাকার দোহার উপজেলায় দোহারে থানার ভেতরে সালিস বসালো দোহার থানার উপ-পরির্দশক (এসআই) মিন্টু লস্কর আর বিচার কার্যলয়েই পুলিশের উপস্থিতে প্রতিপক্ষকে মারধর করার অভিযোগ উঠেছে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত চলে দোহার থানার আঙ্গিনায় এই বিচার কার্যক্রম। দাম্পত্ব কলহ (বিবাহ বিচ্ছেদ) সংক্রান্ত সালিশি বৈঠকে মারামারির ঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দোহার থানা আঙ্গিনায় উপজেলার ইউসুফপুর গ্রামের একটি মেয়ের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিসের বৈঠক বসে। এর তত্ত্বাবধানে ছিলেন দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু লস্কর। বৈঠকে মেয়ে ও ছেলে পক্ষের দেনা-পাওনার ব্যাপারে কথা হয়। রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ছেলে পক্ষের অবস্থান নিয়ে মেয়ে পক্ষকে কাবিনের টাকা পরিশোধ করতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আপত্তি জানালে কথা-কাটাকাটির হয়। এর এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন চড়াও হয়ে মেয়ে পিতা ও চাচাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এসময় সেখানের উপস্থিত ছিলেন দোহার থানার উপরির্দশক (এসআই) মিন্টু লস্কর ও পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সাফিল উদ্দিন মিয়াসহ আরও অনেকে। পরে মারামারির শব্দ শুনে দোহার থানার উপরির্দশক (ওসি তদন্ত) আজাহারুল ইসলাম তার কক্ষ থেকে বের হয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ঐ মেয়ের বাবা অভিযোগ করে বলেন, তারা পেশিশক্তি খাটিয়ে আমাদের মেরে আহত করলো। পুলিশের ভরসায়ই আমরা থানায় এসেছিলাম কিন্তু পুলিশের সামনেই তারা আমাদের মারধর করলো।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আমি অন্য একটি কাজে থানায় গিয়েছিলাম। তখন তারাই আমাকে ডেকে নিয়ে আমাকে সালিসেতে বসিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে সাথে সাথে আমরা সমাধান করে দেই। আমি কাউকে মারধর করেনি, এটা একটা অপপ্রচার।
এবিষয়ে দোহার থানার উপরির্দশক (এসআই) মিন্টু লস্কর বলেন, ‘আমি এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাদী বিবাদীদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিলো তারা পরে বুকে বুকে মিলে গেছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ নাই।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন