ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে আটক ৩


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৫:২৩

 সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে  ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ ২,শ আটন ( বিশেষ ভাবে তৈরি খাচা) জব্দ করা হয়েছে। 

জানা গেছে,  রবিবার (১৪ জানুয়ারি)  ভোর ৪ টার দিকে  সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের কালিরখাল এলাকায়  খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার ও কাশিয়াদবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল এর নেতৃত্বে বিশেষ  অভিযান চালিয়ে
তাদেরকে আটক করা হয়।আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার পানখালী গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা। 

খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা  নির্মল কুমার মন্ডল বলেন,প্রজনন মৌসুমে কিছু অসাধু জেলেরা কাঁকড়া মেরে থাকেন বন বিভাগের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে।  প্রজনন মৌসুমে এই সকল অসাধু জেলেদের ধরতে আমাদের বিশেষ অভিযান চলমান আছে। তিনি বলেন এর আগেও পুষ্পকাটি অভয়ারণ্যে  এলাকায় অভিযান চালিয়ে ৭ টি নৌকা সহ ৭ শ পিচ আটন জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার্থে বন বিভাগের অভিযান চলমান থাকবে। কোন অসাধু জেলেরা প্রজনন মৌসুমে কাঁকড়া ধরতে পারবে না তাদের আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন