রাইখালী লোকনাথ মন্দিরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে গত রোববার অনুষ্ঠানের প্রথমদিন রবিবার সকাল থেকে বাল্য ভোগ নিবেদন, বাবার পূজা, রাজ ভোগ, ভোগ আরতি এবং আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দুপুর ২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাইখালী লোকনাথ মন্দির ও সেবাশ্রমের সেবায়েত শ্রী রামকৃষ্ণ নন্দ ব্রক্ষচারী মহারাজ। পরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে।
মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুবর্ণ ভট্রাচার্য্য'র সভাপতিত্বে এবং সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল, জাগো হিন্দু হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক হিমাদ্রি দে হিমু, রাঙ্গুনিয়া উপজেলার যুগ্ম সম্পাদক সুভাষ শীল, প্রচার সম্পাদক শান্তনু বিশ্বাস, বিশিষ্ট ধর্মানুরাগী সাধন চৈতন্য রায় এবং শিক্ষক বিশ্বজিৎ সরকার। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ব্যাংকার বাবুল দেব এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে।
পরে শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পুষ্পযজ্ঞ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা