ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় মন্দিরে হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ৪:৩৬
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দিরে হামলা এবং প্রতিমা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা ময়না চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট, টিএসএস, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন- জাগো হিন্দু পরিষদের সভাপতি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, টিএসএসের আহ্বায়ক রিপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক রাম সিং, মহাজোটের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অর্জুন শর্মা নিধু প্রমুখ।
 
এ সময় বক্তারা সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রমে নিরাপত্তা প্রদান ও ভাংচুর, লুটপাটে জড়িতদের চিহ্নিত করে দ্রুতবিচারের আওতায় আনার জোর দাবি জানান এবং আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি প্রদানের দাবি জানান।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান