ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী নিহত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:২৮
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আব্দুন নূর(৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন৷ সোমবার(১৫ জানুয়ারি) দুপুর ১২ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷ 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছুটে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস গাগলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে বাস ও গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই পথচারী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে। 
 
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন৷ আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি৷ ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত