ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ প্রকাশের পর আরো বেপরোয়া শ্যামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাজুল


এস এ বৃষ্টি হাওলাদার  photo এস এ বৃষ্টি হাওলাদার
প্রকাশিত: ১৫-১-২০২৪ রাত ১০:৪৪

শ্যামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক তাজুল ইসলাম। সামান্য বেতনের চাকুরী করে জীবন চলানো যেখানে কষ্টসাধ্য সেখানে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার চালচলনে এখন বেশ রাজকীয়তা, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ নয়, যেন সুবিশাল বটগাছ বনার রহস্য নিয়ে খোদ এলাকাবাসীর মাঝে চলছে কানাঘুষা। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। ইতিপূর্বে আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন দুদক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। সংবাদ প্র্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপরেও অদৃশ্য খুঁটির জোরে বারবার তিনি থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। রয়েছেন চাকুরীতে বহাল।

অনুসন্ধানে জানা যায়, থামছেই না শ্যামপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাজুল ইসলামের অনিয়ম দুর্নীতি। দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যেকটি বিষয়ে হস্তক্ষেপ করেন তাইজুল ইসলাম। এই অফিসে ঘুষের লেনদেনের শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রকও তিনি। তার কথা ছাড়া অফিসের একটি কাজও হয় না।
অভিযোগ উঠেছে, দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে প্রতিটি বিষয়ে ঘুষের টাকা লেনদেন করেন পিয়ন তাজুল ইসলাম । দুর্নীতির মাধ্যমে উপার্জনের অর্থ দিয়ে কোটি টাকার সম্পদ। গড়ে তুলেছে একাধিক বাড়ি ও ফ্ল্যাট। কদমতলী থানা ৬৫ নম্বর ওয়ার্ডে হোল্ডিং নম্বর ২৫২/৩, মেরাজনগর বি-ব্লক, মেইন রোডে এই বাড়ির পাশেই তার রয়েছে নির্মানাধীন ১০ তলা ভবন। গোপন সূত্রে জানা গেছে, এই ভবনটি শ্যামপুর সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন তাজুল ইসলাম সহ ৪ জনের। অনুসন্ধানে আরো জানা যায়, ২৯-০৭-২০২০ইং তারিখে সম্পাদিত ৩৯০২ দলিলমূলে সাহারা বেগম এর নামে প্লট ও ফ্ল্যাট রয়েছে। সাহারা বেগম পেশায় একজন গৃহিনী। গৃহিনী হওয়া সত্ত্বেও এত সম্পত্তি কিভাবে পেলেন তার সঠিক উত্তর পাওয়া যায় নি।

এই বিষয়ে জানতে শ্যামপুর সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান এর কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে তাজুল ইসলাম জানান, আমি সামান্য কর্মচারী। আমার পক্ষে অনিয়ম দুর্নীতি অসম্ভব। একজন অফিসের পিয়ন কিভাবে রাতারাতি এতো অর্থ সম্পত্তির মালিক হলো তা খতিয়ে বের করতে প্রশাসনেরর হস্তক্ষেপ দাবী করেছেন সেবাগ্রহীতা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল