কাপ্তাইয়ে জবর দখল করে গৃহনির্মাণের অভিযোগ
রাঙামাটির কাপ্তাইয়ে শিল্প এলাকায় জবর দখল করে রাতারাতি গৃহনির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাতে জাকির হোসেন স মিল এলাকায় একদল দুর্বৃত্তরা মিলে রাতারাতি গৃহনির্মাণ করেছে বলে জানান ঐ জায়গার মালিক আদিল হোসেন। এই বিষয়ে তাঁর তত্ত্বাবধায়ক মো: ফারুক খান গত সোমবার কাপ্তাই থানায় ২ জন বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
তত্ত্বাবধায়ক ফারুক খান জানান, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন(বিএফআইডিসি) হতে ৫.৭০একর জায়গা সম্প্রতি লিজ নেয় মালিক আদিল হোসেন। প্রতি বছর উক্ত জায়গার মালিক পক্ষ খাজনা পরিশোধ করে আসছেন। কিন্ত কিছু ভুমি দস্যুর নোংরা ইশারায় একের পর এক উক্ত জায়গা জবর দখল করে আসছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বরং একজন ভুমিদস্যুর ইশারায় কিছু দুর্বৃত্ত মিলে একের পর এক জায়গা দখল নিচ্ছে। এবং আমাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি জবর দখল কারিরদের বিচার চাই।এ বিষয়ে বিভিন্ন প্রশাসনকে বিষয়টি অবগত করেছি এবং কাপ্তাই থানায় আমি বাদি হয়ে অভিযোগ দায়ের করি।
যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন, আমরা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং পুলিশ এর একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা