ঘন কুয়াশায় বোরোর বীজতলা নিয়ে দুশ্চিন্তায় খানসামার কৃষক
শষ্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা। এ উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ফসলের ওপর নির্ভশীল। এসবের মধ্যে তাদের প্রধান ফসল ইরি-বোরো ধান। এ দিয়ে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখেন তারা। এবারও তার ব্যত্যয় ঘটেনি। গত কয়েকদিন ধরে উপজেলাজুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এর প্রভাবে মাঠে বোরো বীজতলার চারা সবুজ থেকে ক্রমশ হলদে রঙসহ শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বলে জানা গেছে। এসব বীজতলা রক্ষায় চরম দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা।
সম্প্রতি খানসামা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চারদিকের বীজতলাগুলোর বিবর্ণ চিত্র। কৃষকদের স্বপ্নের এই চারা বাঁচাতে নানাভাবে চেষ্টা করছেন তারা। কৃষকের স্বপ্নের এই বীজতলা থেকে ইতোমধ্য গজিয়ে উঠছে ধানগাছ। এসব চারা উঠিয়ে লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার কথা।
কৃষকরা সকালের সময়কে জানিয়েছে, সপ্তাহখানেকের বেশিদিন ধরে খানসামার প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। দিনভর সূর্যের দেখা মিলছে না। চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বইছে। স্থায়ী শৈত্যপ্রবাহের কারণে কৃষকের অন্যান্য ফসল, ক্ষেতসহ বোরো বীজতলায় নানা রোগবালাই দেখা দিয়েছে। টানা কুয়াশার দাপটে চারা পোড়া বা ঝলসানো রোগের দিকে যাচ্ছে বলে জানান তারা।
জবেদ আলী নামে এক কৃষক জানান, ৩ বিঘা জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে বীজ বপন করেছেন। এসব বীজ গজিয়ে ওঠার পর ভালোমানের চারা উৎপাদনের সম্ভাবনা দেখা দেয়। এরই মধ্যে প্রচণ্ড শীতে কুয়াশায় বীজতলায় সবুজ রঙ থেকে হলদে রঙে পরিণত হচ্ছে। সেই সঙ্গে গাছগুলো শুকিয়ে যাচ্ছে।ওইসব বীজতলা নষ্ট হলে কীভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে সেই চিন্তায় ভুগছে এই কৃষক।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়,চলতি মৌসুমে খানসামা উপজেলায় ১৮০ হেক্টর জমিতে বোরো বীজতলা করা হয়েছে।
খানসামা উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা হাবিবা আক্তার সকালের সময়কে বলেন,শীতের কুয়াশার সময় বীজতলায় পানি ধরে রাখাসহ পলিথিনের ছাউনি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেওয়া আবশ্যক। সেই সঙ্গে দৈনন্দিন সকালে রশি টেনে চারা থেকে কুয়াশার শিশির ঝরিয়ে ফেলা জরুরি। তিনি আরও জানান, শৈত্যপ্রবাহে যেন বীজতলা নষ্ট না হয় সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন