মদনে যুবলীগ নেতার হাতে মারধরের শিকার বিএনপি নেতা
নেত্রকোনার মদনে বিএনপি উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মহন চৌধুরীর( ৪৬) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে মাঘান ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামালপাশা সহ তার লোকজনের বিরুদ্ধে।
রোজ বুধবার ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলা জয় বাংলা বাজারে এ ঘটনাটি ঘটে।জয়বাংলা বাজারে লোকজনের মারফত দিয়ে জানা যায়, যুবলীগের সাধারণ সম্পাদক জামাল পাশার বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা চলমান অবস্থা আছে।
জামাল পাশা সকালে জয় বাংলা বাজারে আসলে বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী জামাল পাশার ছবি মোবাইলে উঠায়, তখন জামালপাশা ছবি উঠানোর সময় দেখে পেলায় ছবি উঠানো নিষেধ করেন। এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনাটি ঘটে। এ বিষয়ে উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক মহান চৌধুরী বলেন, জামাল পাশার বিরুদ্ধে জমি সংক্রান্ত নারী ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে পূর্ব শত্রু তার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল পাশা(৪০) , কামাল (৩৫)জামালের ভাতিজা বিষ্টু মিয়া (৩০)সহ অনেকই লোহার রড ও বাঁশ দিয়ে আমার উপর ওতর্কিতভাবে মারধর শুরু করে জামালপাশা সহ তার লোকজন মিলে।
এ বিষয়ে উপজেলা মাঘান ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল পাশা জানান, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে এলাকার কয়েকজনে মহন চৌধুরী ও তার ভাই কায়কোবা চৌধুরীর পরামর্শে তাই আমার ছবি মোবাইলে ক্যামেরা উঠিয়ে বিভিন্ন প্রশাসনের কাছে পাঠান, মোহন চৌধুরী, আমাকে গ্রেফতার করার জন্য।
কেন আমার ছবি মোবাইলে উঠিয়েছে এ কথা জিজ্ঞেস করায় আওয়ামী লীগ দল নিয়ে গালাগালি শুরু করে মোহন চৌধুরী পরে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাটি ঘটেছে।এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জল কান্তি সরকার ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান