হত্যা মামলা হয়না পাহাড়খেকোদের বিরুদ্ধে
চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের ঘটনায় পুলিশী আইন ও পরিবেশ আইনের মধ্যে দ্বন্দ্ব থাকায় পাহাড়খেকোদের বিরুদ্ধে কোন মামলা হয় না। তবে সিএমপির আকবরশাহ, খুলশী ও বায়েজিদ থানাসহ বান্দরবানের লামা ও কক্সবাজারের মহেশখালি থানায় প্রায় অর্ধশত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে গত কয়েক বছরে। কিন্তু পাহাড় কর্তনের মাধ্যমে যারা পাহাড়ের পাদদেশে ভাড়া বাণিজ্য ও ভূমি বাণিজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদফতর, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোন ধরনের মামলা দায়ের না হওয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। অপরদিকে, খুলশী থানাধীন আকবর শাহ মাজার এলাকায় বিভিন্ন সময়ে ধসে যাওয়া পাহাড়ের পাদদেশ থেকে পরিবারের সদস্যদেও উদ্ধারের পরও মামলা দেয়না ক্ষতিগ্রস্থ পরিবার। আরো জানা গেছে, আকবরশাহস্থ রেলের মালিকানাধীনে থাকা পাহাড়ের মাটি কেটে ভূমি বাণিজ্য ও ভাড়া বাণিজ্য চালাচ্ছে ভূমিদস্যুরা। লট-৯ পাহাড়তলী মৌজায় আকবরশাহ মাজারের পেছনে বিএস-৭৯ দাগে পাহাড় কেটে প্লট বানানোর নজির থাকলেও পুলিশ, পরিবেশ দফতর ও জেলা প্রশাসন নিশ্চুপ। পাহাড় কেটে টিলা বানিয়ে রেখেছে স্থানীয় নুরুজ্জামান গং। এছাড়াও জলিল, ছিদ্দিক, ইয়াসিন , মামুন, ফারহানা প্রকাশ ঢাকাইয়া ইয়াসমিনসহ একটি চক্র পাহাড়কেটে ভাড়া বাণিজ্য চালিয়ে আসছে এই এলাকায়। এদিকে, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মাইকিং করে পাহাড়ের পাদদেশে থাকা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয় ঠিকই। আবার এমনও ঘোষণা দেওয়া হয় ২৪ ঘন্টা সময়ের মধ্যে স্ব-উদ্যোগে সরে না গেলে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে। কিন্তু দূর্যোগ কেটে গেলে জেলা প্রশাসনের কর্মকান্ড চুপসে যায়।
অভিযোগ উঠেছে, পাহাড় ধসের পেছনে মুল কারণ হচ্ছে পরিকল্পিতভাবে মাটি কেটে ভূমি দখলের অপচেষ্টা। ভূমিদস্যুরা রাজনৈতিক ও পেশী শক্তি ব্যবহার করে সরকারি পাহাড় দখলে নিয়ে যুগ যুগ ধরে ভাড়া বাণিজ্য চালিয়ে আসছিল। এসব পাহাড় কাটার পেছনে যে সিন্ডিকেট রয়েছে এরমধ্যে পুলিশেরও সম্পৃক্ততা থাকায় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থরা বিচার দাবি করতে পারছেনা থানা পুলিশের কাছে। পুলিশ প্রাকৃতিক দুর্যোগ দেখিয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধসের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে।
পরিবেশ অধিদফতরের পক্ষ জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ হলেও এ দুর্যোগ পরিকল্পিত। নিহতের ঘটনায় পুলিশ ভূমিদস্যুদের সংশ্লিষ্টতা দেখিয়ে মামলা দায়েরের যুক্তি রয়েছে। তবুও পুলিশের কারণেই রেহাই পাচ্ছে এসব অসাধুরা। পাহাড় কর্তন ও পাহাড়ের পাদদেশ ছাঁটাই করার পেছনে রয়েছে ভূমিদস্যুতা। তদন্ত সাপেক্ষে এসব পাহাড় কর্তনের সঙ্গে যারা জড়িত ও সহযোগী হিসেবে ব্যবহার হয়েছে তাদের বিরুদ্ধে পরিবেশ আইন ২০১০ এর বিধান অনুযায়ী মামলা দায়ের হয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের এক পরিচালক বলেন, পাহাড়ের মাটি ধসের পেছনে প্রাকৃতিক দুর্যোগ হলেও তা ভূমিদস্যুদের পরিকল্পিত। এ ঘটনায় পুলিশ আইনে হত্যা মামলা হওয়া উচিত। অপমৃত্যু মামলা হওয়ার কোন সুযোগ নেই। যেহেতু পুলিশ জানে কারা এ ঘটনার মূল হোতা সেহেতু তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
এ ব্যাপারে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের সুযোগ রয়েছে। পরিবেশ অধিদফতর পাহাড় কর্তনকারী ও ভূমি ভাড়া দেয়াদের বিরুদ্ধে মামলা দিতে পারে। হত্যা মামলা হওয়ার কোন সুযোগ নেই। যদিও পাহাড় ধস প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এ ধরনের ধস পরিকল্পিত কর্মকান্ডেরই ফল। ৩০৪ (খ) ধারায় অবহেলাজনিত কারণেই ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা রয়েছে পুলিশী বিধানে। কারণ ভূমিদস্যুরাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পাহাড় কেটে ও ভাড়া দিয়ে এ সমস্যার সৃষ্টি করছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ