দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে : রশীদুজ্জামান এমপি
খুলনা-৬ (কয়রা - পাইকগাছা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল উপকূলীয় কয়রা পাইকগাছার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সমৃদ্ধ কয়রা পাইকগাছা গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতি বিদ, তরুণ প্রজন্মসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক নির্বাচনে কয়রা পাইকগাছার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন।তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো, 'নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
বুধবার ১৭ জানুয়ারী দুপুরে কয়রা উপজেলা পরিষদের হল রুমে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ শুভ উদ্বোধন করেন। তারপর তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিক উজ জ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম,অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ডাঃ খান আহম্মেদ হেলালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা কাজি মোস্তাইন বিল্লাহ, উপজেলা প্রকৌশলী দারুল হুদা,উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারী, প্রধান শিক্ষক খয়রুল আলম, আওয়ামিলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, এস এম জিয়াদ আলী,সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মাছুম, ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়সহ বিভিন্ন দপ্তরের প্রধান, আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত